প্রকাশিত হলো সিবিএসই ২০২৭ পরীক্ষার সম্পূর্ণ সূচি, জেনে নিন কবে কোন পরীক্ষা!

 

প্রকাশিত পরীক্ষার সময়সূচি: ১৬ ফেব্রুয়ারি থেকে ৯ এপ্রিল পর্যন্ত চলবে পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত তালিকা অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ এপ্রিল পর্যন্ত এই পরীক্ষা প্রক্রিয়া চলবে। পরীক্ষার সময়সূচি নিচে বিস্তারিত দেওয়া হলো:

ফেব্রুয়ারি মাসের সূচি:
১৬ ফেব্রুয়ারি ফিজিক্স, ১৭ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, বিউটি অ্যান্ড ওয়েলনেস, হর্টিকালচার (সকাল ১০:৩০-১:৩০) এবং ভরতনাট্যম, কুচিপুড়ি-সহ অন্যান্য নৃত্য (সকাল ১০:৩০-১২:৩০)। ১৮ ফেব্রুয়ারি ফিজিক্যাল এডুকেশন, ১৯ ফেব্রুয়ারি বায়োটেকনোলজি ও শর্টহ্যান্ড (হিন্দি ও ইংরেজি), ২০ ফেব্রুয়ারি ইলেকট্রিক্যাল টেকনোলজি, মাস মিডিয়া স্টাডিজ ও ডিজাইন থিঙ্কিং অ্যান্ড ইনোভেশন। ২২ ফেব্রুয়ারি এনসিসি, অটোমোটিভ ও ফ্যাশন স্টাডিজ, ২৩ ফেব্রুয়ারি অ্যাকাউন্ট্যান্সি, ২৪ ফেব্রুয়ারি পেন্টিং ও গ্রাফিক্স, ২৫ ফেব্রুয়ারি জিওগ্রাফি, ২৬ ফেব্রুয়ারি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ও আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন এবং ২৭ ফেব্রুয়ারি কেমিস্ট্রি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মার্চ মাসের সূচি:
১ মার্চ উর্দু ও সংস্কৃত ইলেকটিভ এবং কর্নাটক মিউজিক ভোকাল। ২ মার্চ সাইকোলজি, ৩ মার্চ পঞ্জাবি, বাংলা, তামিল, তেলুগু-সহ বিভিন্ন ভাষা, ৪ মার্চ ফ্রন্ট অফিস অপারেশন ও যোগ। ৫ মার্চ ইংরেজি ইলেকটিভ ও কোর, ৬ মার্চ ফুড প্রোডাকশন, হেলথ কেয়ার ও ডিজাইন। ৮ মার্চ ট্যুরিজম ও এয়ার কন্ডিশনিং, ৯ মার্চ অ্যাপ্লায়েড ও সাধারণ ম্যাথমেটিক্স, ১১ মার্চ হোম সায়েন্স, ১২ মার্চ টাইপোগ্রাফি অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, ১৩ মার্চ হিন্দি ইলেকটিভ ও কোর, ১৫ মার্চ হিন্দুস্তানি মিউজিক ভোকাল, ১৬ মার্চ ইকোনমিক্স, ১৭ মার্চ ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্রেনার, ১৮ মার্চ মার্কেটিং, ১৯ মার্চ পলিটিক্যাল সায়েন্স, ২০ মার্চ এআই (AI), ২২ মার্চ নলেজ ট্র্যাডিশন, ভোটি, ব্যাঙ্কিং ও ইলেকট্রনিক টেকনোলজি। ২৪ মার্চ কথক, ২৫ মার্চ বায়োলজি, ২৭ মার্চ হিস্ট্রি, ২৯ মার্চ ফিনান্সিয়াল মার্কেট ম্যানেজমেন্ট ও অ্যাগ্রিকালচার, ৩০ মার্চ সোশিওলজি এবং ৩১ মার্চ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

এপ্রিল মাসের সূচি:
১ এপ্রিল বিজনেস স্টাডিজ ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ৬ এপ্রিল সংস্কৃত কোর ও ট্যাক্সেশন, ৭ এপ্রিল মাল্টিমিডিয়া, ডেটা সায়েন্স ও টেক্সটাইল ডিজাইন। ৮ এপ্রিল লিগ্যাল স্টাডিজ এবং ৯ এপ্রিল রিটেল ও ওয়েব অ্যাপ্লিকেশন বিষয়ের মাধ্যমে পরীক্ষা সম্পন্ন হবে।

উল্লেখ্য, অধিকাংশ বিষয়ের পরীক্ষা সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে, তবে কিছু নির্দিষ্ট বিষয়ের পরীক্ষা দুপুর ১২:৩০ পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *