রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৩% ডিএ বাড়াল সরকার!

 

উত্তরপ্রদেশে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি, পৌঁছাল ৬৩ শতাংশে

লখনউ: উৎসবের মরশুমে উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) ৩ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার। এই ঘোষণার ফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশে উন্নীত হলো।

রাজ্য সরকার জানিয়েছে, বর্ধিত এই মহার্ঘ ভাতা নভেম্বর মাসের বেতনের সঙ্গে যুক্ত হয়ে পাওয়া যাবে। এছাড়া জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত বকেয়া ডিএ-র অর্থ সংশ্লিষ্ট কর্মীদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) অ্যাকাউন্টে জমা করা হবে।

সরকারি এই সিদ্ধান্তের ফলে রাজ্যের সরকারি কর্মীদের পাশাপাশি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা কেন্দ্র এবং নগর স্থানীয় সংস্থাগুলির কর্মীরাও উপকৃত হবেন। গত জুন মাসে শেষবার ডিএ বৃদ্ধির পর, দীপাবলির প্রাক্কালে সরকারের এই পদক্ষেপে কর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় সরকারও তাদের কর্মীদের জন্য ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে, যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-ও ৬৩ শতাংশে পৌঁছেছে। কেন্দ্রের সেই নীতি মেনেই উত্তরপ্রদেশ সরকারও সমপরিমাণ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *