একবার খেলেই মন ভরবে, ভাইফোঁটায় বানান পুরনো ঢাকার রাজকীয় মোরগ পোলাও!
ভাইফোঁটায় ঘরেই তৈরি করুন ঢাকার বিখ্যাত মোরগ পোলাও
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ভাইফোঁটায় ভোজনরসিকদের পাতে বিশেষ চমক হিসেবে থাকতে পারে ঢাকার ঐতিহ্যবাহী মোরগ পোলাও। অনেকেই মনে করেন এই খাবার তৈরি করা বেশ সময়সাপেক্ষ, কিন্তু সঠিক নিয়ম ও অল্প উপকরণের মাধ্যমে খুব সহজেই এটি ঘরে তৈরি করা সম্ভব। নিচে এর প্রস্তুত প্রণালী দেওয়া হলো।
প্রয়োজনীয় উপকরণ:
মোরগের মাংস দেড় কেজি, পোলাওয়ের চাল আধা কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, গরম মসলা গুঁড়ো/বাটা ১ চা চামচ, তেজপাতা ২টি, টক দই ২ টেবিল চামচ, আলু বোখারা ২টি, দারুচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল ও জয়ত্রী বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১/৪ চা চামচ, লঙ্কার গুঁড়ো আধা চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, চিনি ১ চা চামচ, কাঁচা লঙ্কা ৩টি, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, ঘি ২ টেবিল চামচ, সয়াবিন তেল আধা কাপ, লবণ ও জল পরিমাণমতো।
প্রস্তুত প্রণালী:
প্রথমে মাংস ও চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। অন্য একটি পাত্রে মাংসের সঙ্গে টক দই, দুধ, এলাচ, দারুচিনি, লঙ্কা, কাঠবাদাম, তেজপাতা ও লবণ মিশিয়ে মিডিয়াম লো আঁচে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে এলে এতে পরিমাণমতো জল দিন (প্রতি কাপ চালের জন্য দুই কাপ জল)।
জল ফুটে উঠলে তাতে ধুয়ে রাখা চাল দিয়ে দিন। কিছুক্ষণ নেড়ে চুলার আঁচ কমিয়ে দমে রাখুন। ১৫ মিনিট পর ঢাকনা খুলে চাল ও মাংস ভালোভাবে উল্টেপাল্টে মিশিয়ে নিন। সবশেষে ওপর থেকে ঘি ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ঢাকার বিখ্যাত এই মোরগ পোলাও।