বিস্কুটের গায়ে ছোট ছোট ছিদ্র থাকে কেন? জেনে নিন এর কাজ

বিস্কুটের গায়ে ছোট ছোট ছিদ্র কেবল নকশার জন্য থাকে না। তৈরির সময় বাষ্প বেরোতে সাহায্য করা এবং বিস্কুটের আকার ঠিক রাখাও এই ছিদ্রগুলোর কাজ। মণ্ডের গায়ে এভাবে ছিদ্র করার পদ্ধতিকে বলা হয় ‘ডকিং’।

বিস্কুট তৈরির সময় ময়দা, জল, ফ্যাট ও বেকিং এজেন্টের মিশ্রণে মণ্ড তৈরি করা হয়। বেক করার আগে মেশিনের সাহায্যে সেই মণ্ডে ছিদ্র করা হয়। ওভেনের তাপে মণ্ডের জল বাষ্পে পরিণত হলে ছিদ্রগুলো তা বেরিয়ে যেতে সাহায্য করে। এতে বিস্কুট অতিরিক্ত ফুলে ওঠা নিয়ন্ত্রণ করা যায় এবং তার আকার বজায় রাখতে সুবিধা হয়।

বেকিংয়ের সময় অতিরিক্ত আর্দ্রতা বেরিয়ে যাওয়ায় বিস্কুট ভালোভাবে সেঁকা ও মুচমুচে হতেও সাহায্য করে এই ছিদ্রগুলো। ছিদ্রের সংখ্যা ও অবস্থান নির্ভর করে বিস্কুটের ধরন, মণ্ডের উপাদান এবং প্রস্তুতকারকের রেসিপির ওপর। তবে সব ধরনের বিস্কুটে ডকিং করা হয় না। ক্র্যাকার এবং কিছু ডাইজেস্টিভ বিস্কুট তৈরিতে এই পদ্ধতি ব্যবহার করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *