গুগল ও স্যামসাংয়ের স্মার্ট চশমায় সরাসরি জেমিনি ব্যবহারের সুবিধা
গুগল ও স্যামসাংয়ের যৌথ উদ্যোগে তৈরি নতুন স্মার্ট চশমায় এবার সরাসরি ‘হে জেমিনি’ কমান্ডের মাধ্যমে এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের সুবিধা মিলবে। এর ফলে ব্যবহারকারীদের কোনো তথ্য খোঁজার জন্য পকেট থেকে ফোন বের করার প্রয়োজন হবে না। চশমাটি দীর্ঘক্ষণ ব্যবহারের উপযোগী করে তোলার জন্য জেন্টল মনস্টার এবং ওয়ারবি পার্কারের মতো ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব করেছে কোম্পানিগুলো। স্মার্টফোনের ক্ষেত্রে ‘হে গুগল’ বা ‘হাই বিক্সবি’ কমান্ডের নিয়ম বহাল থাকলেও, চশমার ক্ষেত্রে সরাসরি জেমিনিকে কল করার সুবিধা কাজের গতি বাড়াবে।
এই স্মার্ট চশমায় কোয়ালকম স্ন্যাপড্রাগন এআর ১ Gen ১ চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে ২ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে ওয়াই-ফাই ৬ই এবং ব্লুটুথ ৫.৪ প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ছবি তোলা ও ভিডিও রেকর্ডিংয়ের জন্য এতে ১২ মেগাপিক্সেলের একটি এইচডিআর ক্যামেরা রয়েছে। এছাড়া উন্নত অডিও অভিজ্ঞতার জন্য দুটি ওপেন স্পিকার এবং চারটি মাইক্রোফোন দেওয়া হয়েছে।
ওয়ারবি পার্কার রেঞ্জের চশমার দাম শুরু হচ্ছে ৩৯৫ ডলার বা প্রায় ৩৭,০০০ টাকা থেকে এবং জেন্টল মনস্টারের চশমার দাম ৪৯৯ ডলার বা প্রায় ৪২,০০০ টাকা। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে এর প্রি-অর্ডার শুরু হয়েছে এবং আগামী ১০ ডিসেম্বর থেকে বিক্রি শুরু হবে। তবে ভারতীয় বাজারে এই স্মার্ট চশমা কবে নাগাদ পাওয়া যাবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।