বক্স অফিসে ঝড়: ৯ দিনেই ১১১০ কোটি ছাড়াল রণবীরের ‘রামায়ণ’

বক্স অফিসে সাফল্যের নতুন নজির গড়েছে রণবীর অভিনীত ‘রামায়ণ’। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির নবম দিনে ভারতে ২২,৯৯৩টি শো থেকে ছবিটি ৪৭.৮৫ কোটি রুপি নিট আয় করেছে। এর আগের দিনের তুলনায় সামান্য পতন দেখা গেলেও সামগ্রিক পারফরম্যান্স অত্যন্ত শক্তিশালী। হিন্দি ভার্সন থেকে ৩৬.২৫ কোটি রুপি আয়ের পাশাপাশি মালায়ালম, কন্নড়, তামিল ও তেলেগু ভার্সন থেকেও ছবিটি উল্লেখযোগ্য আয় করেছে।

ভারতের বাজারে ছবিটির মোট নিট কালেকশন দাঁড়িয়েছে ৬১২.৪৫ কোটি রুপি এবং মোট গ্রস কালেকশন ৭৩২.২০ কোটি রুপি। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও ছবিটি দুর্দান্ত ব্যবসা করছে। নবম দিনে বিদেশের বাজারে আনুমানিক ২৫ কোটি রুপি আয়ের ফলে সেখানে মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৩৭৮.৫০ কোটি রুপি। সব মিলিয়ে মাত্র ৯ দিনেই বিশ্বজুড়ে ছবিটির মোট আয় ১,১১০.৭০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।

এর আগে মাত্র ৮ দিনেই ১০০০ কোটির মাইলফলক স্পর্শ করে ছবিটি তৃতীয় দ্রুততম ভারতীয় চলচ্চিত্র হিসেবে ইতিহাস গড়েছে। দ্বিতীয় সপ্তাহের শুরুতে দশম দিনেও ছবির আয়ের চাকা সচল রয়েছে। প্রাথমিক ট্রেড রিপোর্ট অনুযায়ী, দশম দিনে ভারতে ছবিটি ৪.৭৩ কোটি রুপি নিট আয় করেছে। বর্তমানে ভারতে ছবিটির মোট নিট আয় ৬১৭.১৮ কোটি রুপি এবং মোট ঘরোয়া গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৭৩৭.৭৮ কোটি রুপিতে। দ্বিতীয় সপ্তাহান্তে ছবিটি নতুন কী কী রেকর্ড গড়ে, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *