এক চার্জে দীর্ঘ পথ পাড়ি, ভারতের বাজারে জনপ্রিয় তিন ইলেকট্রিক স্কুটার

ভারতের বাজারে বর্তমানে দীর্ঘ পাল্লার ইলেকট্রিক স্কুটারের চাহিদা তুঙ্গে। এই তালিকায় শীর্ষে রয়েছে সিম্পল এনার্জির ‘সিম্পল আল্ট্রা’। ৬.৫ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি সমৃদ্ধ এই স্কুটারটি একবার চার্জে ৪০০ কিলোমিটার পর্যন্ত পথ চলতে সক্ষম। এর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১১৫ কিলোমিটার এবং এটি মাত্র ২.৭৭ সেকেন্ডে শূন্য থেকে ৪০ কিমি গতি তুলতে পারে। আধুনিক ডিজিটাল ডিসপ্লে ও ট্র্যাকশন কন্ট্রোল যুক্ত এই স্কুটারের এক্স-শোরুম মূল্য ২,৩৪,৯৯৯ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওলা এস১ প্রো+ মডেলে রয়েছে ৫.২ কিলোওয়াট-আওয়ারের ব্যাটারি। এটি ৩২০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করে এবং এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার। হাইপার, স্পোর্টস, নরমাল ও ইকো—এই চারটি রাইডিং মোড সমৃদ্ধ স্কুটারটি শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হতে প্রায় সাড়ে চার ঘণ্টা সময় নেয়। এর এক্স-শোরুম মূল্য ১,৭৯,৯৯৯ টাকা।

তৃতীয় বিকল্প হিসেবে রয়েছে ‘সিম্পল ওয়ান’, যাতে ৫ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি ২৬৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেয় এবং এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১৫ কিলোমিটার। রিজেনারেটিভ ব্রেকিং ও নেভিগেশনের মতো আধুনিক সুবিধা সম্বলিত এই স্কুটারের দাম ২,০৪,৯৯৯ টাকা। তবে মনে রাখা প্রয়োজন, কোম্পানির দাবি করা রেঞ্জ আইডিসি পরীক্ষার ওপর ভিত্তি করে তৈরি। রাস্তার অবস্থা, আবহাওয়া ও চালকের ওজনের ওপর ভিত্তি করে বাস্তব রেঞ্জ কিছুটা কম-বেশি হতে পারে। তাই কেনার আগে টেস্ট রাইড নেওয়া জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *