নিউজিল্যান্ডকে ২২ রানে হারিয়ে সিরিজ জয় ভারতের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচে ২২ রানে জয়ী হলো ভারত। এই জয়ের ফলে ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের দখলে নিল ভারতীয় দল। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। রোহিত শর্মা ৭, বিরাট কোহলি ৫ এবং রুতুরাজ গায়কোয়াড় ১৮ রান করে আউট হন। অধিনায়ক শ্রেয়স আয়ার করেন ২২ রান।

দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে ঈশান কিশন ও অক্ষর পটেল হাল ধরেন। দুজনেই ব্যক্তিগত ৪৬ রান করে আউট হন। নমন ধীর ২২ রান করেন এবং শেষদিকে মহম্মদ সিরাজ ও অর্শদীপ সিংহ অপরাজিত ১৪ রান করে দলকে ২০৯ রানের সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। ৪২.১ ওভারে ভারত অলআউট হয়। নিউজিল্যান্ডের হয়ে স্যান্টনার ও জেকব ডাফি তিনটি করে উইকেট শিকার করেন।

জয়ের জন্য ২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ৪৮.১ ওভারে ১৮৭ রানেই গুটিয়ে যায় কিউয়িদের ইনিংস। ভারতের হয়ে অর্শদীপ সিংহ ৩০ রানে ৩টি এবং মহম্মদ সিরাজ ৫০ রানে ২টি উইকেট নেন। এই জয়ের ফলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের টানা ১১টি সিরিজ জয়ের রেকর্ডও ভেঙে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *