ভারতের বাজারে নতুন ইলেকট্রিক স্কুটার ও বাইক আনার প্রস্তুতি ভিনফাস্টের

ভিয়েতনামের জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি নির্মাতা সংস্থা ভিনফাস্ট সম্প্রতি তাদের নতুন ইলেকট্রিক স্কুটার ও হাই-পারফরম্যান্স মোটরসাইকেলের পেটেন্ট প্রকাশ্যে এনেছে। নতুন ইলেকট্রিক স্কুটারটির ডিজাইনে ক্লাসিক ও রেট্রো স্টাইলের মেলবন্ধন দেখা যাচ্ছে। এতে মসৃণ বাঁকানো প্যানেল, ত্রিভুজাকার হেডল্যাম্প, ডিআরএল এবং চওড়া ফ্রন্ট ফেন্ডার ব্যবহার করা হয়েছে। স্কুটারটিতে হাব-মাউন্টেড মোটরের পরিবর্তে সাইড-মাউন্টেড মোটর এবং উন্নত ব্রেকিং সিস্টেমের জন্য সামনে ও পেছনে ডিস্ক ব্রেক থাকার ইঙ্গিত মিলেছে।

স্কুটারের পাশাপাশি সংস্থাটি একটি শক্তিশালী ইলেকট্রিক বাইকের পেটেন্টও জমা দিয়েছে। এই বাইকটিতে আগ্রাসী রাইডিং স্ট্যান্স, বড় সাইজের ট্র্যাক-উপযোগী টায়ার এবং শক্তিশালী পাওয়ারট্রেন থাকবে বলে জানা গেছে। ভিয়েতনামের বিভিন্ন সূত্র অনুযায়ী, এই বাইকটি প্রায় ৫০ কিলোওয়াট বা ৬৮ পিএস শক্তি উৎপন্ন করতে সক্ষম হতে পারে এবং এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আন্তর্জাতিক বাজারে স্ট্রিট বাইক, ক্রুজার ও সুপারস্পোর্ট মডেল আনার পরিকল্পনাও রয়েছে তাদের।

ভারতে ইলেকট্রিক টু-হুইলার বিক্রির পাশাপাশি ই-বাইক ট্যাক্সি পরিষেবা চালুর সম্ভাবনা নিয়েও জল্পনা শুরু হয়েছে। ভিয়েতনামে সংস্থাটি ইতিমধ্যেই সফলভাবে এই পরিষেবা পরিচালনা করছে। তবে পেটেন্ট জমা পড়লেও এই মডেলগুলি কবে নাগাদ ভারতীয় বাজারে আসবে বা এগুলির দাম কত হবে, সে বিষয়ে ভিনফাস্ট এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি। ভারতের দ্রুত বর্ধমান ইলেকট্রিক টু-হুইলার বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে সংস্থাটি যে বড় কোনো চমক দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তা তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডে স্পষ্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *