বিয়ের মরশুমে স্বস্তি, কলকাতায় কমল সোনার দাম

বিয়ের মরশুমের আগে সোনার দাম কিছুটা কমায় স্বস্তিতে সাধারণ মানুষ। উৎসবের মরশুম শেষ হতেই সোনার বাজারে এই দরপতন ক্রেতাদের জন্য সুখবর নিয়ে এসেছে। গহনা কেনার পরিকল্পনা থাকলে বর্তমান বাজারদর যাচাই করে নেওয়া জরুরি।

কলকাতায় আজ ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম ১২,৫৯০ টাকা এবং ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ১,২৫,৯০০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ১৩,২৫০ টাকা এবং ১০ গ্রাম পাকা সোনার দাম ১,৩২,৫০০ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার বাটের দাম ১৩,১৮০ টাকা এবং ১০ গ্রাম পাকা সোনার বাটের দাম ১,৩১,৮০০ টাকা রয়েছে।

সোনার পাশাপাশি রুপোর দামেও পরিবর্তন লক্ষ্য করা গেছে। আজ ১০০ গ্রাম খুচরো রুপোর দাম ১৬,৫৯০ টাকা এবং ১ কেজি খুচরো রুপোর দাম ১,৬৫,৯০০ টাকা। এছাড়া ১০০ গ্রাম রুপোর বাটের দাম ১৬,৫৮০ টাকা এবং ১০০ কেজি রুপোর বাটের দাম ১,৬৫,৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম ক্রমাগত কমতে থাকায় স্বর্ণ বিশেষজ্ঞরা গহনা কেনার জন্য বর্তমান সময়টিকে উপযুক্ত বলে মনে করছেন। ভবিষ্যতে হলুদ ধাতুর দাম ফের বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। তাই যারা বিয়ের কেনাকাটার পরিকল্পনা করছেন, তারা বর্তমান দরে সোনা কিনে রাখতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *