অভিনেত্রী মিমি চক্রবর্তী ২৬ নভেম্বর আইনি বিয়ে করছেন, পাত্র মার্চেন্ট নেভির অফিসার সিদ্ধার্থ দত্ত

অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং মার্চেন্ট নেভির অফিসার সিদ্ধার্থ দত্ত অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর এই যুগল বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী ২৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় ঘরোয়া আয়োজনে তাদের আইনি বিয়ে সম্পন্ন হবে। এই অনুষ্ঠানে পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং মিমির কাছের বন্ধুরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

আইনি বিয়ের পর আগামী মাসে সামাজিক বিয়ের অনুষ্ঠান আয়োজিত হবে। জানা গেছে, উত্তরবঙ্গের কালিম্পঙে বসবে তাদের বিয়ের আসর। আগামী ২ ডিসেম্বর মিমি ও সিদ্ধার্থ কলকাতা ছাড়বেন। এরপর ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত কালিম্পঙের পাহাড়ি পরিবেশে সঙ্গীত, মেহেন্দি এবং মালাবদলসহ বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠান সম্পন্ন হবে।

মিমির বিয়ের খবর প্রকাশ্যে আসতেই তার অনুরাগীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিনেত্রীকে শুভেচ্ছাবার্তা জানাচ্ছেন। তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত থাকা মিমি চক্রবর্তী এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। জলপাইগুড়ির পান্ডাপাড়াতেও অভিনেত্রীর বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *