মানসিক প্রশান্তি ফেরাতে জাপানি ‘কাইজেন’ পদ্ধতি: ঘর সাজান ইতিবাচকতার ছোঁয়ায়

জাপানি দর্শন ‘কাইজেন’-এর মূল অর্থ হলো ছোট ছোট ক্রমাগত উন্নতি। এই দর্শন মেনে অন্দরসজ্জা ও দৈনন্দিন অভ্যাসে সামান্য পরিবর্তন আনলে মস্তিষ্কে কর্টিসলের মাত্রা কমে এবং এন্ডরফিন ও সেরোটোনিনের মতো হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়। মন ভালো রাখতে দামি কোনো রুটিনের বদলে এই সহজ পদ্ধতিগুলো অনুসরণ করা যেতে পারে।

কাইজেনের প্রথম নিয়ম হলো এক মিনিটের কাজ সঙ্গে সঙ্গে শেষ করা। বিছানা গোছানো বা জুতো গুছিয়ে রাখার মতো ছোট কাজ ফেলে না রাখলে মস্তিষ্কের চাপ কমে। এছাড়া জাপানিরা ঘরে ‘মা’ বা ফাঁকা জায়গাকে গুরুত্ব দেয়। সব দেওয়াল বা মেঝে আসবাবে ভর্তি না করে কিছুটা জায়গা খালি রাখলে মন শান্ত থাকে। অগোছালো পরিবেশের বদলে গোছানো ঘর ডোপামিন বাড়াতে সাহায্য করে।

ঘরের পরিবেশ শান্ত রাখতে নরম আলো, কাঠের আসবাব এবং লিনেন কাপড়ের ব্যবহার কার্যকর। কড়া আলোর বদলে ওয়ার্ম লাইট এবং ঘরে মানিপ্ল্যান্টের মতো প্রাকৃতিক উপাদান রাখা যেতে পারে। এছাড়া ‘ওয়াবি-সাবি’ দর্শনে অসম্পূর্ণতাকে সুন্দর হিসেবে গ্রহণ করার কথা বলা হয়েছে, যা সবকিছু নিখুঁত করার মানসিক চাপ কমায়।

বাড়ির প্রবেশপথ বা এন্ট্রান্স পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। দরজার সামনে জুতো এলোমেলো না রেখে একটি ছোট গাছ বা নরম পাপোশ রাখলে বাড়িতে ঢোকার মুহূর্ত থেকেই ইতিবাচক অনুভূতি তৈরি হয়। বড় কোনো খরচ ছাড়াই দৈনন্দিন জীবনে এই ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে মানসিক প্রশান্তি বজায় রাখা সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *