গুরুতর অসুস্থ অমিতাভ বচ্চন! বন্ধ কৌন বনেগা ক্রোড়পতির শুটিং?
অমিতাভ বচ্চনের অসুস্থতায় বন্ধ ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র শুটিং
নিজস্ব প্রতিবেদন: মেগাস্টার অমিতাভ বচ্চনের শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে ফের উদ্বেগের সৃষ্টি হয়েছে বলিপাড়ায়। অভিনেতা অসুস্থ থাকায় গত এক সপ্তাহ ধরে তাঁর জনপ্রিয় রিয়ালিটি ও কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-র শুটিং সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
সূত্রের খবর, হঠাৎ শারীরিক সমস্যার কারণে অমিতাভ বচ্চন শুটিং চালিয়ে যেতে পারছেন না। সেই কারণেই নির্মাতারা সাময়িকভাবে শো-এর কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তবে বর্ষীয়ান অভিনেতার অসুস্থতার ধরণ বা তাঁর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, অমিতাভ বচ্চনের স্বাস্থ্যের বিষয়টি প্রকাশ্যে আসতেই তাঁর অনুরাগী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শো-এর কাজ কবে থেকে পুনরায় শুরু হবে, তা নিয়েও আপাতত অনিশ্চয়তা বজায় রয়েছে।