দীপাবলির আনন্দ নিমেষে বিষাদ, ঝাড়খণ্ডে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ তরুণের!
November 9, 2026
ঝাড়খণ্ডের সিমডেগায় শনিবার সন্ধ্যায় লচরাগড় এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়েছে। কোলেবিরা থানা এলাকার দেবনদী ব্রিজের ওপর একটি দ্রুতগতির বোলেরো গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। ঘটনাস্থলেই বাইক আরোহীদের মৃত্যু হয়। পুলিশ একজনের পরিচয় পেলেও বাকিদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। ঘাতক গাড়িটি ও তার চালকের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।
মাত্র ৪৮ ঘণ্টা আগে খুঁটি জেলায় ট্রাকের ধাক্কায় সাতজনের মৃত্যুর শোক কাটতে না কাটতেই এই ঘটনায় এলাকায় গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।