স্ত্রীর জন্য শাড়ি কিনে বাড়ি ফেরা হলো না, থারের ধাক্কায় ঝরল প্রাণ!
November 9, 2026
দীপাবলির কেনাকাটা সেরে ফেরার পথে ঘাতক এসইউভির ধাক্কায় প্রাণ হারালেন ৫৫ বছর বয়সী সন্তোষ সিং চৌহান। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে একটি দ্রুতগতির মাহিন্দ্রা থার তাঁর স্কুটারে সজোরে ধাক্কা মারে। অভিযোগ, গাড়িটি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এক নারী চালক। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি পরপর দুটি বাড়ির প্রাচীর ভেঙে বাগানে ঢুকে পড়ে। দুর্ঘটনার পর গাড়ির আরোহীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।
স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘাতক গাড়িটি বাজেয়াপ্ত করেছে। গাড়ির মালিক কৃষ্ণকুমারের পরিচয় শনাক্ত করা হয়েছে। পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে তল্লাশি চালাচ্ছে পুলিশ।