বৃষ্টির পর বড় চমক, দক্ষিণবঙ্গে কি ফিরবে স্বস্তি?
November 9, 2026
উৎসবের মরসুমে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে নামবে তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদন: নিম্নচাপ কেটে গেলেও উৎসবের মরসুমে দক্ষিণবঙ্গ-সহ রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি ও মেদিনীপুর-সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বর্ষণের কোনো সতর্কতা নেই। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।
সপ্তাহের শুরুতে তাপমাত্রা কিছুটা বাড়লেও শনিবোর থেকে পরিস্থিতির বদল ঘটবে। উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বুধবার পর্যন্ত হালকা বৃষ্টির পর আবহাওয়া উন্নতির ইঙ্গিত মিলেছে।