মিশন ৩০০! যোগীর ২০৯ প্রার্থীর মেগা লিস্টে কাঁপছে বিরোধী শিবির?

উত্তরপ্রদেশ বিধানসভা ভোট: ২০৯ প্রার্থীর তালিকা পাঠাল বিজেপি

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে বড় পদক্ষেপ নিল ভারতীয় জনতা পার্টি। রাজ্যের ৪০৩টি আসনের মধ্যে প্রথম পর্যায়ের ২০৯টি শক্তিশালী আসনের জন্য সম্ভাব্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে রাজ্য নেতৃত্ব। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অনুমোদনের পর এই তালিকা দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। স্থানীয় সংগঠনের মতামত ও প্রার্থীর ভাবমূর্তিকে গুরুত্ব দিয়ে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় হাইকমান্ডের অনুমোদনের পরই নামগুলি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। মূলত নির্বাচনী প্রচার ও জনসংযোগে বাড়তি সময় পেতেই আগেভাগে এই তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে গেরুয়া শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *