জলে-স্থলে বিদ্যুৎগতিতে ছুটবে কোস্ট গার্ডের নতুন মারণাস্ত্র!
November 10, 2026
সুন্দরবনের দুর্গম নদীপথ ও সমুদ্র উপকূলে নজরদারি বাড়াতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে যুক্ত হচ্ছে দুটি অত্যাধুনিক হোভারক্রাফট, H-561 এবং H-562। দুই দশকের পুরনো যানগুলোর পরিবর্তে এই অত্যাধুনিক হোভারক্রাফটগুলো খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে পরিষেবায় অন্তর্ভুক্ত হবে। কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের আওতায় গোয়ার চৌগুলে অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড এগুলো নির্মাণ করেছে।
জল ও স্থল উভয় পথে চলাচলে সক্ষম এই যানগুলো কাদা ও অগভীর জলাভূমিতে দ্রুত অভিযান চালাতে পারবে। এটি সুন্দরবনের নিরাপত্তা ও চোরাচালান দমনে উপকূলরক্ষী বাহিনীকে আরও শক্তিশালী করবে।