অযোধ্যায় আর চলবে না গুলি, দীপাবলিতে যোগীর হুঙ্কারে তোলপাড় দেশ!

অযোধ্যার গৌরব ও মর্যাদা রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিষাদ সম্প্রদায়ের সঙ্গে দীপাবলি উদযাপনের সময় তিনি বলেন, অযোধ্যার পবিত্রতা ক্ষুণ্ণ করার কোনো অপচেষ্টা বা মন্থরা-মারীচের মতো কুদৃষ্টি যেন সফল না হয়। তিনি আরও জানান, বর্তমানে রামভক্তদের ওপর কোনো বিধিনিষেধ নেই এবং অযোধ্যার ধর্মীয় পরিক্রমা এখন নির্বিঘ্ন।

রামায়ণকালীন সামাজিক সমতার বার্তা স্মরণ করে মুখ্যমন্ত্রী এদিন দলিত ও নিষাদ পরিবারের মধ্যে উপহার বিতরণ করেন। এর আগে তিনি রাম মন্দিরে পুজো দিয়ে দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *