ভাইফোঁটার আগেই কি ফিরছে কনকনে শীত? জানুন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস!

ভাইফোঁটায় বৃষ্টির ভ্রুকুটি, এরপরই নামবে পারদ

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: রাজ্যজুড়ে আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার থেকে উত্তরবঙ্গের তিন জেলা এবং দক্ষিণবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগনা ও মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভাইফোঁটার দিন এই বৃষ্টির জেরে উৎসবের আমেজ কিছুটা ব্যাহত হতে পারে। তবে আবহাওয়া দপ্তরের মতে, বৃহস্পতিবার থেকেই আকাশ পরিষ্কার হতে শুরু করবে।

বৃষ্টি বিদায় নেওয়ার পরই রাজ্যে শীতের আমেজ বাড়বে। সপ্তাহান্তে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *