৭১ লাখ গাছের মাস্টারপ্ল্যান, দিল্লি কি তবে দূষণমুক্ত হবে?

দিল্লির বায়ুদূষণ রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ

ভয়াবহ বায়ুদূষণ নিয়ন্ত্রণে দিল্লি প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ শুরু করেছে। দূষণ রোধে রেকর্ড ৭১ লাখ চারাগাছ রোপণ ও ‘দিল্লি রিজ’ এলাকা সুরক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নির্মাণকাজ নিয়ন্ত্রণে ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিধিনিষেধ এবং ১০ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত সমস্ত নির্মাণ ও ভাঙার কাজে পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বায়ুর গুণমান ফেরাতে আধুনিক যন্ত্রের মাধ্যমে নিয়মিত রাস্তা পরিষ্কার ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে দূষণপ্রবণ এলাকাগুলোতে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে।

পরিবহন ব্যবস্থায় দূষণ কমাতে বিএস-৬ মানের বাইরের গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বৈধ দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র (পিইউসিসি) ছাড়া জ্বালানি প্রদান বন্ধ এবং যানজট কমাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালুর পরিকল্পনা নিয়েছে প্রশাসন। আইআইটি দিল্লির প্রযুক্তিগত সহযোগিতায় তৈরি কম্যান্ড সেন্টার থেকে দূষণের উৎস শনাক্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দীর্ঘমেয়াদী এসব পরিবেশবান্ধব পদক্ষেপের মাধ্যমে রাজধানী দিল্লির বাতাসকে বিষমুক্ত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *