ভাইফোঁটায় বৃষ্টির ভ্রুকুটি! কোন কোন জেলায় ভিজবে বাংলা, জেনে নিন শীতের টাটকা আপডেট

রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, নভেম্বরের মাঝামাঝি থেকে মিলতে পারে শীতের আমেজ

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকা এবং উত্তরবঙ্গের পার্বত্য ও সমতলের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া সিস্টেমের প্রভাবেই এই বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে বলে হাওয়া অফিস জানিয়েছে।

বৃষ্টির পর্ব মিটে গেলে নভেম্বরের মাঝামাঝি থেকে রাজ্যজুড়ে শীতের আমেজ অনুভূত হবে। ভোরের দিকে এবং রাতের বেলায় হালকা ঠান্ডা অনুভূত হলেও এখনই তীব্র শীতের সম্ভাবনা নেই। রাজ্যে পাকাপাকি শীত কবে আসবে, তা নিয়ে স্পষ্ট তথ্য মেলেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *