সেনা আবাসনে নাবালিকার ওপর যৌন নিগ্রহ, কাঠগড়ায় খোদ জওয়ান!
November 10, 2026
দক্ষিণ কলকাতার একটি সেনা আবাসনে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে মোহিত বোথান নামে এক সেনা জওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৫ নভেম্বর আবাসনের পার্কে ওই নাবালিকার ওপর নির্যাতন চালানো হয়। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে হেস্টিংস থানা পুলিশ সিসিটিভি ফুটেজ ও সাক্ষীদের বয়ান যাচাই করে অভিযুক্তকে শনাক্ত করে।
রবিবার রাতে গ্রেপ্তারের পর সোমবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে বিচারক তাকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। নাবালিকার শারীরিক পরীক্ষাও সম্পন্ন হয়েছে। নিরাপত্তা রক্ষী হয়েও এমন জঘন্য ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।