অবিশ্বাস্য সেই লিলিপুট গ্রাম! সত্যিই কি মানুষ সেখানে হামাগুড়ি দিয়ে ঢোকে?
ইরানের রহস্যময় ‘লিলিপুট গ্রাম’ মাখুনিক
ইরানের দক্ষিণ খোরসান অঞ্চলের ‘মাখুনিক’ গ্রামটি বর্তমানে তার অদ্ভুত গঠনশৈলীর জন্য বিশ্বজুড়ে আলোচিত। প্রায় ১৫০০ বছরের পুরনো এই গ্রামে ছোট আকৃতির মাটির ঘর রয়েছে, যার উচ্চতা মাত্র তিন থেকে সাড়ে তিন ফুট। ইতিহাসবিদদের মতে, ভৌগোলিক বিচ্ছিন্নতা, দীর্ঘস্থায়ী পুষ্টিহীনতা এবং বংশানুক্রমিক বৈবাহিক সম্পর্কের কারণে অতীতে এখানকার বাসিন্দাদের গড় উচ্চতা ছিল অস্বাভাবিক কম। পর্যটক ও গবেষকদের কাছে গ্রামটি এখন ‘লিলিপুট গ্রাম’ হিসেবে পরিচিতি পেয়েছে।
কালের বিবর্তনে আধুনিক যোগাযোগ ও উন্নত পুষ্টির ফলে নতুন প্রজন্মের উচ্চতা এখন স্বাভাবিক। ঐতিহ্যের স্মারক হিসেবে গ্রামটির ৭০-৮০টি আদি ঘর আজও সংরক্ষণ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে রহস্যময় এই গ্রামটি দেখতে পর্যটকদের আগ্রহ বাড়ছে। গবেষকরা একে গালিভারের লিলিপুট রাজ্যের বাস্তব সংস্করণ হিসেবেও দেখছেন। বর্তমানে এটি ইরানের অন্যতম দর্শনীয় ও কৌতূহল উদ্দীপক গন্তব্যে পরিণত হয়েছে।