অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরানো হলো অস্থায়ী নির্মাণ

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরিয়ে ফেলা হলো অস্থায়ী নির্মাণ। কোনো সরকারি নোটিশ বা প্রশাসনের নির্দেশে নয়, বরং স্থানীয় তৃণমূল নেতাদের উদ্যোগেই এই বাঁশের কাঠামো খোলার কাজ শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কালীঘাট এলাকার তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়।

জানা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন জেড প্লাস নিরাপত্তা পেতেন, সেই সময় নিরাপত্তারক্ষীদের থাকার সুবিধার জন্য ওই অস্থায়ী কাঠামোটি তৈরি করা হয়েছিল। বর্তমানে সেই নিরাপত্তার প্রয়োজনীয়তা না থাকায় এবং জায়গাটি খালি করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতৃত্ব।

এই বিষয়ে বৈশ্বানর চট্টোপাধ্যায় জানান, বিজেপি অকারণে তৃণমূল কংগ্রেসের যেকোনো বিষয় নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করে। রাজনৈতিক মহলে এই ধরনের বিতর্ক এড়াতেই তারা নিজেরাই উদ্যোগী হয়ে এই নির্মাণ সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। কোনো প্রকার আইনি জটিলতা বা প্রশাসনিক নির্দেশ ছাড়াই দলীয় উদ্যোগে এই কাজ সম্পন্ন করা হচ্ছে বলে তিনি স্পষ্ট করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *