রেল ও মেট্রো পরিষেবায় বড় রদবদল, আজ বাতিল ৩৮টি লোকাল ট্রেন

সপ্তাহান্তের ছুটির দিনে শহরতলি ও শহরের যাত্রীদের জন্য ভোগান্তির খবর। পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, রক্ষণাবেক্ষণ ও বিভিন্ন কাজের জন্য আজ মোট ৩৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া, ব্যান্ডেল, বর্ধমান, কাটোয়া, মেমারি, আরামবাগ, গোঘাট, পাণ্ডুয়া, আজিমগঞ্জ ও রামপুরহাট স্টেশন থেকে বিভিন্ন রুটের ট্রেন চলাচল আজ বন্ধ থাকবে। এছাড়া ৩৭৩৬৩ এবং ৫৩০৫৩ নম্বর ট্রেন দুটিকে যাত্রাপথে ২৫ মিনিট করে নিয়ন্ত্রণ করা হবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, হাওড়া স্টেশন থেকে ৩৭৮৩১, ৩৭২৫১, ৩৭৬৫১, ৩৭৬৫৫, ৩৭৬১১, ৩৭২৩৫, ৩৭২৪১, ৩৭২৪৩, ৩৭২৫৩, ৩৭২৫৫, ৩৭৮৩৫, ৩৭৮৩৯, ৩৭৮২৯, ৩৭৩৬১, ৩৭৩৭৭ এবং ৩৭৯১৭ নম্বর লোকাল ট্রেনগুলি আজ বাতিল থাকবে। পাশাপাশি ব্যান্ডেল, বর্ধমান, কাটোয়া ও অন্যান্য স্টেশন থেকেও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রীদের অযথা হয়রানি এড়াতে স্টেশনে যাওয়ার আগে রেলের অ্যাপ বা অনুসন্ধান কেন্দ্র থেকে ট্রেনের সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

লোকাল ট্রেনের পাশাপাশি কলকাতা মেট্রোর ব্লু লাইনেও আজ আংশিক পরিষেবা বন্ধ রাখা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে। তবে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে পুরো রুটে মেট্রো চলাচল ফের স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *