রাস্তায় নামাজ নিষিদ্ধ, যোগীর ‘বুলডোজার’ হুঙ্কারে তোলপাড়!

পশ্চিম বর্ধমানের সালানপুরে বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে আয়োজিত ‘বিজয় সংকল্প সভা’ থেকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সভায় তিনি রাজ্যে ‘ডবল ইঞ্জিন’ সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে দাবি করেন, গত ১৫ বছরের শাসনামলে দুর্নীতি এবং কয়লা ও বালি মাফিয়াদের দৌরাত্ম্যে বাংলা তার ঐতিহ্য হারিয়েছে।

তৃণমূলের বিরুদ্ধে ‘কাটমানি’ সংস্কৃতির অভিযোগ তুলে যোগী আদিত্যনাথ বলেন, কেন্দ্রীয় প্রকল্পের অর্থ সাধারণ মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছে না শাসকদল। এ সময় উত্তরপ্রদেশের উদাহরণ টেনে তিনি জানান, সেখানে কঠোর ‘বুলডোজার নীতি’ প্রয়োগের মাধ্যমে মাফিয়া রাজ ও দাঙ্গা দমন করা সম্ভব হয়েছে। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে একই মডেল অনুসরণ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *