নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ: ইন্টারভিউ ও ভেরিফিকেশনের দিনক্ষণ ঘোষণা করল এসএসসি
পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (SSC) নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপের দিনক্ষণ ঘোষণা করেছে। বাংলা এবং জীবনবিজ্ঞান বিষয়ের প্রার্থীদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ববর্তী বিজ্ঞপ্তির ভিত্তিতে সংশোধিত প্রাথমিক ইন্টারভিউ তালিকায় থাকা প্রার্থীদের ভেরিফিকেশন, ওরাল ইন্টারভিউ এবং লেকচার ডেমোনস্ট্রেশন প্রক্রিয়া আগামী ৮ ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হবে। রাজ্যের পাঁচটি আঞ্চলিক কমিশনের অধীনে সংশ্লিষ্ট বিষয়ের প্রার্থীদের নির্ধারিত সূচি অনুযায়ী ডাকা হবে।
এর আগে গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে নবম-দশম শ্রেণির ইন্টারভিউয়ের জন্য সংশোধিত প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল কমিশন। সেই তালিকার ভিত্তিতেই এখন পরবর্তী পর্যায়ের কাজ শুরু হতে চলেছে। নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী যোগ্য প্রার্থীরা আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন। প্রার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে নিতে। আঞ্চলিক কমিশনের নির্ধারিত সূচি মেনেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।