পাঁচ দিনে দুবার দাম বৃদ্ধি, কলকাতায় পেট্রল ১০৯ টাকা ৭০ পয়সা
May 19, 2026
আন্তর্জাতিক বাজারে অস্থিরতার জেরে দেশে ফের আকাশছোঁয়া জ্বালানির দাম। পাঁচ দিনের মধ্যে দ্বিতীয়বার মঙ্গলবার সকাল থেকে কার্যকর হল বর্ধিত মূল্য। কলকাতায় লিটারপিছু পেট্রল ৯৬ পয়সা বেড়ে হল ১০৯ টাকা ৭০ পয়সা এবং ডিজেল ৯৪ পয়সা বেড়ে ছুঁল ৯৬ টাকা ৮ পয়সা। প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের আর্জির পরই মধ্যবিত্তের পকেটে টান মেরে এক ধাক্কায় অনেকটাই বাড়ল পেট্রল ও ডিজেল।