তৃণমূল বিধায়কের অফিসে বিছানা ও কনডমের স্তূপ, এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য!

পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর ব্যক্তিগত কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী, বিলাসবহুল শয্যা এবং কনডম উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনে শাসকদলের পরাজয়ের পর শুক্রবার স্থানীয় বাসিন্দারা বিধায়কের ঐ কার্যালয় ঘেরাও করে ভেতরে প্রবেশ করলে এই অনিয়ম প্রকাশ্যে আসে। সেখানে সরকারি ত্রিপলসহ জন সাধারণের জন্য বরাদ্দ ত্রাণসামগ্রী মজুত থাকতে দেখা যায়।

কার্যালয়ের ভেতরে তল্লাশির সময় দুটি বিশেষ কক্ষের সন্ধান পাওয়া গেছে, যেখানে তোষক, বালিশ ও বিছানার পাশাপাশি ড্রয়ার থেকে বিপুল পরিমাণ কনডমের প্যাকেট উদ্ধার করা হয়। এর আগে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজেও একই ধরনের বিলাসবহুল কক্ষ এবং কনডম উদ্ধারের ঘটনা ঘটেছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিধায়ক দীর্ঘ দিন ধরে সরকারি সামগ্রী আত্মসাৎ করে কার্যালয়টিকে নিজস্ব কাজে ব্যবহার করছিলেন। পরিস্থিতির অবনতি হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে ঘটনাস্থলে মোতায়েন করতে হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *