ভূত তাড়

কেরলের এক ভয়াবহ ঘটনায় কুসংস্কারের বশবর্তী হয়ে এক তরুণীকে ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখে পাশবিক নির্যাতন ও যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। অভিযুক্ত তরুণীর বন্ধু, তার পরিবারের সদস্য এবং এক তান্ত্রিকের বিরুদ্ধে ‘ভূত ছাড়ানোর’ নামে এই অমানবিক ও বর্বরোচিত অত্যাচার চালানোর অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তরুণীর ওপর ভূতের আছর রয়েছে—এমন মিথ্যে অজুহাতে তাকে বাড়িতে জিম্মি করে সকাল ১১টা থেকে গভীর রাত পর্যন্ত মারধর করা হয়। এ সময় তাকে জোর করে বিড়ি ও মদ্যপান করতে বাধ্য করা হয় এবং জ্বলন্ত ধূপ দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়া হয়। একপর্যায়ে দীর্ঘ শারীরিক অত্যাচারে তরুণী জ্ঞান হারিয়ে ফেলেন। তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তরুণীর বন্ধু, তার বাবা ও তান্ত্রিককে গ্রেপ্তার করেছে এবং তরুণীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার অন্যতম পরিকল্পনাকারী ওই যুবকের মা পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *