দিল্লি সফরে শুভেন্দু অধিকারী, নীতি আয়োগের বৈঠকে কি বড় চমক অপেক্ষা করছে?

দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বুধবার সকাল ১০টা ১৫ মিনিটের বিমানে তিনি রাজধানীতে রওনা দেবেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন তিনি, যা বিকেল পর্যন্ত চলতে পারে। এদিন দিল্লিতেই রাত্রিবাসের পর বৃহস্পতিবার নীতি আয়োগের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। রাজ্যের সার্বিক উন্নয়ন এবং বকেয়া দাবি-দাওয়া আদায়ের বিষয়ে মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ গ্রহণ করেন, তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

দায়িত্ব গ্রহণের এক মাস পূর্ণ হওয়ার প্রাক্কালে প্রশাসনিক কাজের গতি বাড়াতে বিভিন্ন প্রকল্প ও নীতিতে বদল এনেছে রাজ্য সরকার। স্বচ্ছ প্রশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিশৃঙ্খলা বা সরকারি কাজে বাধার বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য পুলিশ বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে দিঘার জগন্নাথ মন্দিরের নাম পরিবর্তন করে ‘শ্রীশ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র’ হিসেবে ঘোষণা করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *