জলাশয় ভরাট ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস!
June 10, 2026
তোলাবাজি, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং জলাশয় ভরাটের মতো একাধিক গুরুতর অভিযোগে ব্যারাকপুর-২ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ ও বিলকান্দা-২ অঞ্চল তৃণমূল সভাপতি সজল দাসকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে বারাসাত-নীলগঞ্জ এলাকা থেকে নিউ ব্যারাকপুর থানার পুলিশ তাকে পাকড়াও করে।
কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া এলাকায় জমির দালালি, পুকুর ভরাট ও তোলাবাজিসহ নানা অসামাজিক কার্যকলাপের সঙ্গে সজল দাসের দীর্ঘদিনের জড়িত থাকার অভিযোগ ছিল। স্থানীয়দের পুঞ্জীভূত ক্ষোভ ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার ধৃত নেতাকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে তোলাবাজি ও মারধরসহ একাধিক মামলা রুজু করেছে নিউ ব্যারাকপুর থানা।