ওয়ার্ক ফ্রম হোম, আশীর্বাদ নাকি নীরবে ডেকে আনা বড় বিপদ?

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজের সুবিধা আপাতদৃষ্টিতে স্বাচ্ছন্দ্যের মনে হলেও এটি কর্মীদর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। অফিসের সহকর্মীদের সাথে সরাসরি মিথস্ক্রিয়া না থাকায় সামাজিক বিচ্ছিন্নতা বাড়ছে, যা কর্মীদের একাকীত্ব প্রায় ৮৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে। এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে ডিপ্রেশন ও উদ্বেগের মতো মানসিক সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

বাড়ি থেকে কাজ করার ফলে অফিস ও ব্যক্তিগত জীবনের মধ্যকার সীমারেখাটিও মুছে যাচ্ছে, যার ফলে নির্দিষ্ট কর্মঘণ্টার বাধ্যবাধকতা না থাকায় কর্মীরা অতিরিক্ত সময় কাজ করতে বাধ্য হচ্ছেন। এর পাশাপাশি একটানা কম্পিউটারের সামনে দীর্ঘসময় বসে থাকা, শরীরচর্চার অভাব এবং অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটছে। কাজের এই ধারার ফলে সৃষ্ট ক্লান্তি বা ‘বার্ন আউট’ কর্মীদের সামগ্রিক জীবনযাত্রায় বড় ধরনের ভারসাম্যহীনতা তৈরি করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *