ইরানের ঘাড়েই হামলার দায়, হরমুজ কাণ্ডে বিস্ফোরক ডোনাল্ড ট্রাম্প!

হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে হামলার ঘটনার জন্য সরাসরি ইরানকে দায়ী করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক বিবৃতিতে তিনি এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করে এর পেছনে ইরানের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন। ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক রাজনৈতিক মহলে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।

এর আগে হরমুজ প্রণালীর কাছে ভারতীয় নাবিকবাহী তিনটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার অভিযোগ ওঠে, যা নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিগত দুই দিনে দুইবার আমেরিকার শীর্ষ কূটনীতিককে তলব করে কড়া বার্তা দেয় নয়াদিল্লি। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই নতুন মন্তব্য ভারত-আমেরিকা সম্পর্ক ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *