১০০ ঘণ্টার ভয়ংকর যুদ্ধ! ফুটবল নিয়ে দুই দেশের বিধ্বংসী সংঘাত

১৯৬৯ সালে ১৯৭০-এর ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বকে কেন্দ্র করে এল সালভাদোর ও হন্ডুরাসের মধ্যে এক ভয়াবহ সামরিক সংঘাত শুরু হয়, যা ইতিহাসে ‘১০০ ঘণ্টার যুদ্ধ’ নামে পরিচিত। চার দিনব্যাপী এই রক্তক্ষয়ী সংঘর্ষে এল সালভাদোরের প্রায় ৯০০ ও হন্ডুরাসের ২০০০ সাধারণ নাগরিক এবং হন্ডুরাসের ২৫০ সৈন্য প্রাণ হারান। যুদ্ধের ফলে প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হন এবং বহু জনপদ ধ্বংস হয়ে যায়।

এই সংঘাতের মূলে থাকা ফুটবল ম্যাচটি কেবল একটি অনুঘটক মাত্র ছিল; এর গভীরে ছিল দীর্ঘদিনের আর্থসামাজিক ও কূটনৈতিক টানাপোড়েন। ভূমিস্বত্ব নীতি ও বেকারত্বের কারণে এল সালভাদোর থেকে বিপুল সংখ্যক অভিবাসী হন্ডুরাসে পাড়ি জমানোকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়। সেই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বিশ্বকাপের তিনটি ম্যাচকে কেন্দ্র করে দুই দেশের সমর্থক ও প্রশাসনের বৈরিতা চরমে পৌঁছায়। ১৫ জুন সালভাদোরে হওয়া ম্যাচে সহিংসতার পর কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয় এবং ১৪ জুলাই অসামরিক একটি বিমান গুলি করে নামানোর ঘটনার মধ্য দিয়ে পুরোদমে যুদ্ধ শুরু হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *