আট ঘণ্টার রুদ্ধশ্বাস তল্লাশি, শেষমেশ ইডির জালে জয় কামদার!

বেহালার বাসিন্দা জয় কামদারকে আটক করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডির একটি দল তাঁর বাসভবনে অভিযান চালায়। দীর্ঘক্ষণ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, জয় কামদারকে এর আগে দুবার তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। বারবার সমন উপেক্ষা এবং তদন্তে অসহযোগিতার কারণেই ইডি তাঁর বাড়িতে সরাসরি অভিযান চালায়। অভিযানে বেশ কিছু নথিপত্র খতিয়ে দেখেছেন আধিকারিকরা। সিজিও কমপ্লেক্সে তাঁকে আরও এক দফা জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *