ডিসেম্বরের মধ্যেই কলকাতা পুরভোট, ওয়ার্ড পুনর্বিন্যাসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

আগামী ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভার নির্বাচন সম্পন্ন হওয়ার ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার কলকাতা অঞ্চলের সাংসদ, বিধায়ক, বিদায়ী কাউন্সিলর ও পুর আধিকারিকদের নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি জানান, ওয়ার্ড পুনর্বিন্যাসের (ডিলিমিটেশন) কাজ শেষ হলেই নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফার প্রেক্ষিতে পুর বোর্ড ভেঙে যাওয়ায় বর্তমানে পুর কমিশনার স্মিতা পাণ্ডেকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।

পুরসভার নির্বাচন না হওয়া পর্যন্ত নাগরিকদের পরিষেবা স্বাভাবিক রাখতে বিদায়ী কাউন্সিলরদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন থেকে পুর এলাকার সাধারণ নাগরিকরা কাউন্সিলরদের পাশাপাশি সংশ্লিষ্ট বিধায়কদের কাছ থেকেও বিভিন্ন শংসাপত্র সংগ্রহ করতে পারবেন। এছাড়া ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাসের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে মুখ্যমন্ত্রী জানান, বিভিন্ন ওয়ার্ডের মধ্যে বুথসংখ্যার যে অস্বাভাবিক ফারাক রয়েছে, তা দূর করতেই এই ডিলিমিটেশন জরুরি। রাজ্য সরকার এ বিষয়ে সুপারিশ করবে এবং আইন মেনে রাজ্য নির্বাচন কমিশন এই প্রক্রিয়া সম্পন্ন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *