কেরলের ফুটবল উন্মাদনায় রাজনীতির বিষ! ব্রাজিলের পতাকা ছেঁড়াকে ঘিরে তোলপাড়।

বিশ্বকাপ ফুটবল শুরু হতেই কেরালায় ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে উঠলেও, কোল্লাম জেলায় ব্রাজিলের পতাকা লাগানোকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্রাজিল সমর্থকদের অভিযোগ, সংঘ পরিবারের কর্মীরা ব্রাজিলের পতাকা লাগাতে বাধা দিচ্ছেন এবং বেশ কিছু এলাকায় পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে। আর্জেন্টিনার নীল-সাদা কিংবা অন্য কোনো দেশের পতাকার ক্ষেত্রে কোনো আপত্তি না তোলা হলেও, নির্দিষ্টভাবে ব্রাজিলের পতাকা সরিয়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্য ও স্থানীয় সূত্রের দাবি, আরএসএস কর্মীদের একাংশের ধারণা, ব্রাজিলের পতাকার সবুজ রঙ দেখতে অনেকটা পাকিস্তানের পতাকার মতো, যা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই আপত্তির জেরে স্থানীয় পুলিশও অনেক জায়গায় ব্রাজিলের পতাকা লাগাতে নিষেধ করেছে বলে অভিযোগকারীদের দাবি। ফুটবল উন্মাদনার মাঝে এমন রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গির প্রয়োগে ক্রীড়াপ্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এই ঘটনা রাজ্যের বহুত্ববাদী ক্রীড়া সংস্কৃতি ও সৌহার্দ্যের আবহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *