আরজি কর কাণ্ড: তড়িঘড়ি সৎকার কেন, জলহাটি শ্মশানে প্রশ্নের মুখে সিবিআই!

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার নিরপেক্ষ তদন্তে নতুন করে গতি বাড়িয়েছে সিবিআই। মৃতদেহ সৎকারের সময়কালীন তাড়াহুড়োর রহস্য উন্মোচনে বুধবার সকালে তদন্তকারী আধিকারিকরা জলহাটি শ্মশানে পৌঁছান। সেখানে দেহ পৌঁছানোর পর ঠিক কী কী ঘটেছিল এবং কীভাবে দাহকাজ সম্পন্ন হয়েছিল, তার খুঁটিনাটি তথ্য সংগ্রহ করাই এই অভিযানের মূল লক্ষ্য। তদন্তের স্বার্থে সিবিআইয়ের আধিকারিকরা শ্মশানের ম্যানেজার ভোলানাথ পাত্রের সঙ্গেও কথা বলেছেন।

নিহতের পরিবার প্রথম থেকেই এই ঘটনায় প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ তুলে আসছে। তাদের দাবি, ঘটনা আড়াল করতেই তড়িঘড়ি শেষকৃত্য সম্পন্ন করা হয়েছিল। সিবিআই সূত্রে জানা গেছে, ওইদিন শ্মশানে পুলিশি নিরাপত্তা ও রাজনৈতিক নেতাদের ভিড় ছিল। সেই ভিড় থেকে বিশৃঙ্খলা এড়াতে দ্রুত দাহকাজ সারা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *