সিভিক ভলান্টিয়ারদের চাকরি কি টিকবে? ঝাড়াই-বাছাই নিয়ে কড়া নির্দেশ!

সিভিক ভলান্টিয়ারদের যোগ্যতা যাচাইয়ে ৯০ দিনের কড়া নির্দেশিকা স্বরাষ্ট্র দফতরের

রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের কাজের মান ও নিয়োগ প্রক্রিয়া যাচাই করতে কড়া পদক্ষেপ করল স্বরাষ্ট্র দফতর। আগামী ৯০ দিনের মধ্যে সমস্ত সিভিক ভলান্টিয়ারের যোগ্যতা যাচাই ও ঝাড়াই-বাছাই সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় মূলত চারটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে— শারীরিক সক্ষমতা ও কাজের পারফরম্যান্স, নিয়োগ বা বদলিতে কোনো রাজনৈতিক প্রভাব রয়েছে কি না, ধর্মীয় পক্ষপাতিত্ব এবং গত দুই বছরের কাজের রেকর্ড। যে সমস্ত সিভিক ভলান্টিয়ারের নিয়োগ নিয়ে সংশয় রয়েছে, এই প্রক্রিয়ার পর তাঁদের চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে বলে জানানো হয়েছে।

এই পদক্ষেপের বিষয়ে রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন যে, সিভিক ভলান্টিয়ার পদে বর্তমানে মূলত রাজনৈতিক ভিত্তিতে নিয়োগ করা হয়েছে এবং অনেকেরই শারীরিক সক্ষমতা ও যোগ্যতার বিষয়টি উপেক্ষিত হয়েছে। মন্ত্রী জানান, অনেক ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়েছে, যারা নিয়মিত দায়িত্ব পালন করেন না। এর আগে বাজেট অধিবেশন পরবর্তী সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীও সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ প্রক্রিয়ায় গরমিলের কথা উল্লেখ করে বড় ধরনের ঝাড়াই-বাছাইয়ের বার্তা দিয়েছিলেন। বর্তমান এই নির্দেশিকা সেই ঘোষণারই বাস্তবায়ন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *