বাংলার উন্নয়নে এডিবির বিরাট প্রস্তাব, বদলে যাবে শিল্প ও পরিকাঠামো!

রাজ্যের সামগ্রিক পরিকাঠামো উন্নয়ন ও শিল্পায়নে গতি আনতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করল রাজ্য সরকার। নতুন সরকারের প্রথম বাজেট পেশের পরদিনই নবান্নে এই বৈঠকে রাজ্য এবং এডিবির শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। শিল্প করিডর, পর্যটন, গণপরিবহণ এবং লজিস্টিক হাব তৈরির মতো ক্ষেত্রগুলোতে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে এডিবি।

বৈঠকে মূলত ৪টি ‘সিটি ইকোনোমিক রিজিয়ন’ বা ‘সিইআর’ গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া কলকাতা, ডানকুনি, দুর্গাপুর ও আসানসোলকে যুক্ত করে ম্যানুফ্যাকচারিং করিডর এবং হলদিয়া ও খড়গপুরে নতুন শিল্প করিডর গড়ার রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি শিলিগুড়ি ও জলপাইগুড়িতে কৃষিপণ্য প্রক্রিয়াকরণ করিডর, লজিস্টিক হাব, পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস, পর্যটন ক্লাস্টার এবং সস্তায় আবাসন প্রকল্পের মতো সামাজিক পরিকাঠামোতেও গুরুত্ব দেওয়া হয়েছে। মুখ্যসচিব মনোজ আগরওয়াল ও মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্তের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকের প্রস্তাবগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পেশ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *