ইরান ভ্রমণে চরম সতর্কতা, ভারতীয়দের জন্য জরুরি বার্তা!

আমেরিকা ও ইরানের মধ্যে চলা শান্তি চুক্তির আলোচনার জটিলতার মাঝে ইরানের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেদেশে বসবাসকারী ও ভ্রমণে ইচ্ছুক ভারতীয়দের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে তেহরানের ভারতীয় দূতাবাস। বর্তমানে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন অব্যহত থাকায় উদ্ভূত পরিস্থিতিতে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতেই এই আগাম পদক্ষেপ নিয়েছে দূতাবাস।

দূতাবাসের নির্দেশনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া ভারতীয়দের ইরান ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যারা বর্তমানে সেখানে অবস্থান করছেন, তাদের স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলার পাশাপাশি সর্বদা সজাগ থাকার এবং গুজবে কান না দিয়ে কেবল বিশ্বাসযোগ্য তথ্যের ওপর আস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, ইরানে অবস্থানরত বা ভ্রমণপ্রত্যাশী সকল ভারতীয় নাগরিককে দ্রুত দূতাবাসে নিজেদের নাম নথিভুক্ত করতে এবং নিয়মিত দূতাবাসের ওয়েবসাইটের আপডেটের দিকে নজর রাখতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *