ইতালিতে দেশের অপমানে রুখে দাঁড়ালেন ভারতীয় তরুণীরা, ভাইরাল ভিডিও!

ইতালিতে ঘুরতে গিয়ে এক রেস্তোরাঁয় কর্মরত এক বাংলাদেশি কর্মীর ভারত ও ভারতীয় সংস্কৃতি নিয়ে করা অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্যের কড়া প্রতিবাদ জানালেন একদল ভারতীয় তরুণী। বিদেশের মাটিতে দাঁড়িয়ে নিজের দেশের অসম্মান সহ্য না করে ওই তরুণীরা অভিযুক্ত কর্মীর আচরণের তীব্র বিরোধিতা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আইনি জটিলতা এড়াতে ওই কর্মী প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হন।

ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় অভিযুক্তকর্মী শুরুতে ঔদ্ধত্য দেখালেও পুলিশের উপস্থিতিতে ক্ষমা চাইতে বাধ্য হন। ভারতীয় তরুণীদের এই সাহসিকতাপূর্ণ অবস্থান নেটদুনিয়ায় ব্যাপক প্রশংসিত হচ্ছে। অনেকেই এই ঘটনাকে মাতৃভূমির সম্মান রক্ষার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন এবং ওই কর্মীর বর্ণবিদ্বেষী আচরণের জন্য রেস্তোরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *