মিড ডে মিলের মেনুতে বড় বদল, পনির ও সয়াবিনে খুশি পড়ুয়ারা?

কলকাতা: রাজ্য বাজেটে প্রাথমিকের মিড ডে মিলের মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। এই নতুন বরাদ্দের পাশাপাশি, কলকাতা পুর এলাকায় মিড ডে মিল সরবরাহের দায়িত্ব ‘পাইলট প্রজেক্ট’ হিসেবে ইসকন (ISKCON)-কে দেওয়া হয়েছে। এই উদ্যোগের আওতায় সরবরাহ করা খাবারে ডিম, পেঁয়াজ ও রসুন থাকছে না, যার পরিবর্তে সয়াবিন, রাজমা ও পনিরের মতো নিরামিষ পদ যুক্ত করা হচ্ছে।

পুষ্টিবিদদের মতে, প্রাণিজ প্রোটিনের অভাব ডাল, সয়াবিন ও দুগ্ধজাত খাবার দিয়ে পূরণ করা সম্ভব এবং এটি শিশুদের দৈহিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করবে না। কলকাতা ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাস জানান, ডায়াটেশিয়ানদের পরামর্শ মেনে এবং শিক্ষার্থীদের পছন্দের ওপর ভিত্তি করে মেনু তৈরি করা হবে। ডিম বাদ পড়লেও খাবারের গুণগত মান, স্বাদ ও পুষ্টির বিষয়ে কোনো আপস করা হবে না বলে দাবি করেছে সংস্থাটি। এছাড়া নিয়মিত শিক্ষকদের ফিডব্যাক অনুযায়ী মেনুতে পরিবর্তন আনা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *