ছবি তুলতে গিয়েই মর্মান্তিক পরিণতি, কাবেরীতে তলিয়ে মৃত্যু ৫ জনের!

কর্ণাটকের মান্ডিয়া জেলার কাবেরী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে ৪ নারীসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার মন্দিরে পুজো দেওয়ার পর নদীতে নেমে ছবি তোলার সময় আচমকা স্রোতের তোড়ে ভারসাম্য হারিয়ে তারা ভেসে যান। নিখোঁজ হওয়ার পর দীর্ঘ তল্লাশি চালিয়ে বুধবার পুলিশ নদী থেকে ওই পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেছে।

নিহতরা কর্ণাটকের চান্নাপাটনা তালুকের ব্যাদারাহাল্লির বাসিন্দা ছিলেন এবং সোমবার তারা মুথাথি ও মুত্তেথ্থারায়া মন্দিরে দর্শনের জন্য গিয়েছিলেন। মান্ডিয়া জেলার পুলিশ সুপার ভি জে শোভা রানি জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজ শুরু করা হয়। দীর্ঘ অভিযানের পর বুধবার সবার নিথর দেহ উদ্ধার করা হয়েছে। মন্দির দর্শনে গিয়ে পুণ্যার্থীদের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *