সরকারি হাসপাতালে সন্তান হলেই মিলবে সোনার আংটি! চমকে দেওয়া ঘোষণা সরকারের

তামিলনাড়ুর সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের সোনার আংটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। ‘থাইমামান থাঙ্গা মোথিরম থিত্তাম’ নামের এই প্রকল্পের আওতায় প্রায় ১৩,৬০০ টাকা মূল্যের আংটি প্রদান করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর প্রাক্তন মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে এই প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু হবে। তবে প্রকল্পটির সুবিধা গত ২২ জুন থেকে কার্যকর বলে গণ্য করা হবে এবং এর জন্য রাজ্য সরকার বার্ষিক ৭৫৫.৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে।

এই সুবিধা পাওয়ার জন্য তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সরকারি স্বাস্থ্য কেন্দ্রে সন্তান প্রসব করতে হবে। লিঙ্গ বা জন্মক্রম নির্বিশেষে সমস্ত নবজাতক এই প্রকল্পের আওতায় আসবে। আবেদনের ক্ষেত্রে ভোটার আইডি, রেশন কার্ড অথবা আধার কার্ডের মতো বৈধ পরিচয়পত্র প্রমাণ হিসেবে জমা দিতে হবে। সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যে প্রতি বছর জন্ম নেওয়া প্রায় ৭.৮ লাখ শিশুর মধ্যে অর্ধেকেরও বেশি সরকারি হাসপাতালে জন্মগ্রহণ করে। এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন তামিল সংস্কৃতির ঐতিহ্য রক্ষা পাবে, তেমনি আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলো উপকৃত হবে এবং সাধারণ মানুষের মধ্যে সরকারি হাসপাতালের প্রতি আস্থা আরও বাড়বে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *