তারাতলা বিপর্যয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, ফিরহাদকে কি তবে গ্ৰেপ্তার করা হবে?

তারাতলা বিপর্যয়ের ঘটনায় প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া অবস্থান নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, বেআইনি কাজের সঙ্গে জড়িত কাউকে রেয়াত করা হবে না। এই বিপর্যয়ের পেছনে প্রাক্তন মেয়রের সরাসরি যোগ রয়েছে এবং যে বেআইনি নকশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তাতে ফিরহাদ হাকিমের নিজের সই রয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন।

তারাতলার এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে। তদন্তের অগ্রগতির সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি মন্তব্য করেন যে, টাকার নেশায় কাটমানি নেওয়ার ফলেই শহরকে মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পর রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে যে, আগামী দিনে এই ঘটনায় পুলিশি তদন্তের পরিধি আরও বাড়তে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *