রাজনীতিতে রাজনাথের ছোট ছেলে, বিজেপিতে বড় চমক!

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ২০২৭-কে সামনে রেখে রাজ্য বিজেপির সাংগঠনিক রদবদলে সক্রিয় রাজনীতিতে পদার্পণ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ছোট ছেলে নীরজ সিং। বৃহস্পতিবার রাজ্য বিজেপির ঘোষিত ১৯ জন সহ-সভাপতির তালিকায় জায়গা পেয়েছেন তিনি। এর মাধ্যমে রাজনাথ সিংয়ের বড় ছেলে পঙ্কজ সিংয়ের দীর্ঘ রাজনৈতিক সক্রিয়তার পর এবার ছোট ছেলে নীরজ সিংও দলীয় কর্মকাণ্ডে আনুষ্ঠানিকভাবে বড় দায়িত্ব পেলেন।

তালিকায় নীরজ সিংয়ের পাশাপাশি সমাজবাদী পার্টি থেকে আসা পূজা পাল এবং বারাবাঁকির প্রাক্তন সাংসদ প্রিয়াঙ্কা রাওয়াতসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা স্থান পেয়েছেন। সংগঠনের এই নতুন তালিকা প্রস্তুত করা হয়েছে মূলত রাজ্য বিজেপিকে ঢেলে সাজানো এবং যুব সমাজকে আকৃষ্ট করার লক্ষ্য নিয়ে। উল্লেখ্য, নীরজ সিং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার আগেও বিজেপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ছিলেন। অভিজ্ঞ ও নতুন মুখের এই সমন্বয় ২০২৭ সালের নির্বাচনী লড়াইয়ে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *