তিস্তায় ‘চিন-যোগ’, দিল্লিকে সরিয়ে বেজিংয়ের দিকে তারেক!

ঢাকা: তিস্তা নদী ব্যবস্থাপনার লক্ষ্যে এবার চীনের সঙ্গে সরাসরি সহযোগিতার পথে হাঁটছে বাংলাদেশ। দীর্ঘ সময় ধরে ভারতের সঙ্গে তিস্তা জলবণ্টন চুক্তি অমীমাংসিত থাকায়, বাংলাদেশ সরকার এখন এই প্রকল্পের জন্য বেইজিংয়ের কারিগরি সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি চীন সফরের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির জলসম্পদ মন্ত্রী লি গুয়িংয়ের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও নৌ-পরিবহন প্রকল্পে চীনকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

এই প্রকল্পে চীনের অন্তর্ভুক্তি নিয়ে ভারতের নিরাপত্তা ও কূটনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তিস্তা নদীর উৎপত্তি ভারতে এবং এটি পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবাহিত হওয়ায়, এই নদীর ব্যবস্থাপনা নিয়ে ভারতের দীর্ঘদিনের আগ্রহ ও স্বার্থ রয়েছে। অথচ এই প্রক্রিয়ায় ভারতকে বাইরে রাখায় আঞ্চলিক ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বেইজিং শুধু তিস্তা প্রকল্পেই নয়, বাংলাদেশের সামগ্রিক জলসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতার পাশাপাশি দেশটির কর্মকর্তাদের প্রশিক্ষণেরও প্রতিশ্রুতি দিয়েছে। ২০০৫ সালের একটি সমঝোতা স্মারকের ভিত্তিতে চীন এই কারিগরি সহায়তার বিষয়টি নিশ্চিত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *